• +8801798099909
  • info@climatejusticeassembly.org
  • Dhaka, Bangladesh

Ms. Sharmeen Murshid

Adviser to the Interim Government of Bangladesh

Why are the poor countries most vulnerable to climate crisis and how did we reach there? We are not in debt, those who we call donors are indebted to us, and it is time for them to serve justice.
কেন দরিদ্র দেশগুলো জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে, আর আমরা কীভাবে এই অবস্থায় এসে পৌঁছেছি? আমরা কারও কাছে ঋণী নই, যাদের আমরা দাতা বলি, আসলে তারাই আমাদের কাছে ঋণী। এখন সময় এসেছে তারা ন্যায়বিচার নিশ্চিত করুক।

Ms. Farida Akhter

Adviser to the Interim Government of Bangladesh

They control us by saying some words like net zero. Zero should be only zero, zero can’t be net zero. Together we can fight this injustice.
ওরা ‘নেট জিরো’ মতো কিছু শব্দ ব্যবহার করে আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। জিরো মানে তো জিরোই হওয়া উচিত, জিরো কখনো ‘নেট জিরো’ হতে পারে না। আমরা একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি।

Ms. Lidy Nacpil

Coordinator, Asian Peoples’ Movement on Debt and Development (APMDD) and Convener, Asian Energy Network (AEN)

Bangladesh stands at the frontlines of climate crisis. Natural resources were plundered and labor exploited. This is not an abstract number; this is displacement, this is hunger, this is poverty, this is injustice. The people being most affected are being told to wait, to negotiate. Nothing less than system change can save us from climate crisis. We need not just global but national just transition mechanism and program.
বাংলাদেশ জলবায়ু সংকটের সামনের সারিতে দাঁড়িয়ে আছে। আমাদের প্রাকৃতিক সম্পদ লুট করা হয়েছে, মানুষের শ্রমও শোষণ করা হয়েছে। এই সংকট শুধু কোনো সংখ্যা বা হিসাবের বিষয় না। এর মানে হলো মানুষ ঘর হারাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, দারিদ্র্যের মধ্যে পড়ছে, আর অন্যায়ের শিকার হচ্ছে। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরই আবার বলা হচ্ছে অপেক্ষা করতে, আলোচনা করতে। কিন্তু শুধু কথা বলে এই সংকটের সমাধান হবে না। জলবায়ু সংকট থেকে বাঁচতে হলে পুরো ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। শুধু বিশ্ব পর্যায়ে না, আমাদের দেশেও ন্যায্য পরিবর্তনের জন্য শক্ত ব্যবস্থা ও কার্যকর কর্মসূচি দরকার।

Mr. Sanjeeb Drong

General Secretary, Bangladesh Indigenous Peoples Forum (BIPF) and Member, DHORA.

Mother earth is crying. Indigenous people are custodians to protect mother earth. We can’t destroy mountains or pollute rivers as mountains are our brothers and rivers are our sisters.
ধরিত্রী মা আজ কাঁদছে। আদিবাসী জনগোষ্ঠীই এই পৃথিবীকে রক্ষা করার অভিভাবক। আমরা পাহাড় ধ্বংস করতে পারি না, নদী দূষিত করতে পারি না, কারণ পাহাড় আমাদের ভাই, আর নদী আমাদের বোন।

Mr. Asad Rehman

Chief Executive, Friends of the Earth (FoE), UK.

Historically, finance flows from global south to global north. The global south is expected to lose 2-3 trillion dollars to the global north. A tiny fraction of what is really needed, what the rich countries should really provide. But here in Bangladesh wages remain low, safety is compromised.
ইতিহাসে দেখা যায়, অর্থের প্রবাহ মূলত গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থের দিকে গেছে। ধারণা করা হচ্ছে, গ্লোবাল সাউথ থেকে ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হারিয়ে যাবে গ্লোবাল নর্থের দিকে। অথচ ধনী দেশগুলো যে পরিমাণ সহায়তা দেওয়া উচিত, তার খুবই সামান্য অংশই দেওয়া হয়। এদিকে বাংলাদেশে এখনও শ্রমিকদের মজুরি কম, আর কাজের পরিবেশও নিরাপদ না।

Mr. Ashish Damle

Country Director, Oxfam in Bangladesh.

We must realize, climate crisis is not a crisis of the future. Unless and until we come together, we are in solidarity and negotiate, we can’t save those who are fighting for their lives. When it comes to acting, we must come together.
আমাদের বুঝতে হবে যে, জলবায়ু সংকট ভবিষ্যতের কোনো সংকট নয়। যতক্ষণ না আমরা একত্রিত হচ্ছি, সংহতি প্রকাশ করছি এবং আলোচনা করছি, ততক্ষণ আমরা জীবন রক্ষার জন্য সংগ্রামরতদের বাঁচাতে পারব না। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে

Mr. Cynan Houghton

Deputy Regional Program Director, Tara Climate Foundation.

The only way is not to use fossil fuels; the only way is not to accept pollution. Renewable energy is not in the future; it is here today. If you build a solar farm, you are free, you are independent of energy for the next 20-25 years.
একমাত্র পথ হলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করা, একমাত্র পথ হলো দূষণ মেনে না নেওয়া। নবায়নযোগ্য জ্বালানি ভবিষ্যতের বিষয় না, এটা আজই আমাদের সামনে আছে। আপনি যদি একটি সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলেন, তাহলে আগামী ২০ থেকে ২৫ বছরের জন্য জ্বালানির ক্ষেত্রে আপনি স্বাধীন থাকতে পারবেন।

Mr. Muzibur Rahman Howlader

Convener, Assembly Convening Committee (ACC), CJA 2025 and Former Chairman, National River Conservation Commission (NRCC)

Over the past 65–70 years, Bangladesh has undergone drastic changes and is now ranked as the 7th most disaster-prone country in the world. Pollution originating from India and China—particularly through floodwaters—along with widespread river encroachment, has further worsened the situation. To ensure a sustainable future, Bangladesh must shift toward green energy, improve resource management, and protect its rivers.
বিগত ৬৫-৭০ বছরে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে এবং বর্তমানে এটি বিশ্বের সপ্তম সর্বাধিক দুর্যোগপ্রবণ দেশ। ভারত ও চীন থেকে সৃষ্ট দূষণ,বিশেষ করে বন্যার পানির মাধ্যমে এবং ব্যাপক নদী দখলের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে সবুজ জ্বালানির দিকে এগোতে হবে, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নদীগুলোকে রক্ষা করতে হবে।

Mr. Sharif Jamil

Member Secretary, ACC, CJA 2025 and Member Secretary, DHORA and Coordinator, Waterkeepers Bangladesh.

Poor governance of large coastal projects, like Rampal and Barishal, threatens the Sundarbans, local livelihoods, and strategic resources, while mismanaged infrastructure exacerbates flooding and environmental hazards.
রামপাল ও বরিশালের মতো বৃহৎ উপকূলীয় প্রকল্পগুলোর দুর্বল ব্যবস্থাপনা সুন্দরবন, স্থানীয় মানুষের জীবিকা এবং গুরুত্বপূর্ণ সম্পদের জন্য হুমকি তৈরি করছে। পাশাপাশি অপরিকল্পিত অবকাঠামো বন্যা ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

Mr. Abu Tahir Muhammad Zaber

The Secretary, The Ministry of Fisheries and Livestock, Government of the People's Republic of Bangladesh.

Climate change-I don’t call it change but disaster. It is not an issue of prediction or research rather reality. Traditional development systems are largely responsible for climate crisis.
জলবায়ু পরিবর্তনকে আমি পরিবর্তন বলি না, আমি এটাকে দুর্যোগ বলি। এটি কোনো পূর্বাভাস বা গবেষণার বিষয় না, এটি বাস্তবতা। প্রচলিত উন্নয়ন ব্যবস্থাগুলোই মূলত এই জলবায়ু সংকটের জন্য দায়ী।

Mr. Rezaul Karim Chowdhury

Executive Director, COAST Foundation.

We must make a ceiling to collect resources from rich countries. We won’t take any project that harms the environment.
ধনী দেশগুলো থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে আমাদের একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে হবে। আমরা পরিবেশের ক্ষতি করে এমন কোনো প্রকল্প গ্রহণ করব না।

Mr. Mushfiq Arif

Member Secretary, DHORA Barguna.

Fish are going to become extinct. Payra coal plant reduces fish in the rivers.
মাছ ধীরে ধীরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নদীর মাছের সংখ্যা কমিয়ে দিচ্ছে।

Mr. Faridul Alam Shahin

Co-convener, DHORA Cox’s Bazar.

Our misfortune is that at the field level, the government is trying to import salt though there is salt stocked in our stores.
দুঃখজনক বিষয় হলো, মাঠ পর্যায়ে সরকার লবণ আমদানি করার চেষ্টা করছে, অথচ আমাদের গুদামগুলোতেই পর্যাপ্ত লবণ মজুত রয়েছে।

Mr. Mejbahuddin Mannu

Coordinator, DHORA Kalapara..

To produce 1320 MW electricity, 1000-acre land has been occupied, but only 200-300 acre is used.
১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ১০০০ একর জমি দখল করা হয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র ২০০ থেকে ৩০০ একর ব্যবহার করা হচ্ছে।

Mr. Md. Noor Alam Sk

Coordinator, Sundarban Rokhhay Amra and Pashur River Waterkeeper.

Microplastic has been found in 17 species of fish in Sundarbans. We must keep provision of subsidy for indigenous people who can’t enter Sundarbans for 3 months.
সুন্দরবনের ১৭ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যে আদিবাসীরা তিন মাস সুন্দরবনে প্রবেশ করতে পারেন না, তাদের জন্য অবশ্যই ভর্তুকির ব্যবস্থা রাখতে হবে।

Mr, Tofazzal Sohel

Coordinator, Haor Rokhhay Amra and Khowai River Waterkeeper.

The Haor area is facing a critical issue of recurring flash floods, seasonal droughts, and environmental imbalance that threaten livelihoods, food security, and the fragile wetland ecosystem.
হাওর অঞ্চল বারবার আকস্মিক বন্যা, মৌসুমি খরা এবং পরিবেশগত ভারসাম্যহীনতার মতো গুরুতর সমস্যার মুখে পড়ছে, যা মানুষের জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং এই নাজুক জলাভূমি পরিবেশকে হুমকির মুখে ফেলছে।

Fazlul Kader Chowdhury

Convener, DHORA Cox’s Bazar.

Cox’s Bazar to Moheshkhali, there are 86 small mesh sized (behundi jal) nets that caught all the fish fries and destroyed the marine biodiversity.
কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত ৮৬টি ছোট ফাঁসের (বেহুন্দি জাল) জাল ব্যবহার করা হচ্ছে, যা সব মাছের পোনা ধরে ফেলছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করছে।

Mr. Abdul Karim Kim

Member Secretary, DHORA Sylhet.

The industrialization going on for the past decades has been an attempt to murder the nation.
বিগত দশক ধরে চলমান শিল্পায়ন জাতিকে হত্যা করার একটি প্রচেষ্টা।

Mr. Afjal Hossain

Coordinator, Borendra Rokhhay Amra.

In 2022 two indigenous person committed suicide due to scarcity of water.
২০২২ সালে পানির সংকটের কারণে দুইজন আদিবাসী ব্যক্তি আত্মহত্যা করেছেন।

Ms. Sanjida Rahman

Coordinator, Chunati Rokhhay Amra.

Train collisions have emerged as a serious issue, already killing one elephant and injuring at least another, highlighting the growing threat to wildlife along railway corridors.
ট্রেনের সাথে সংঘর্ষ একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে, এতে ইতোমধ্যে একটি হাতি নিহত ও অন্তত আরও একটি আহত হয়েছে, এটি রেলপথের পাশে বন্যপ্রাণীর জন্য বাড়তে থাকা হুমকির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে।

Ms. Helena Hiramon Talang

Member, KUBORAJ Inter-Punji Development Association.

The Khasi Indigenous environment is under serious threat as forests—the foundation of Khasi identity and survival—are being degraded by unchecked industrialization, unregulated tourism, and expanding tea plantations in a diverse country like Bangladesh.
বাংলাদেশের মতো একটি বৈচিত্র্যময় দেশে অপরিকল্পিত শিল্পায়ন, অনিয়ন্ত্রিত পর্যটন এবং চা বাগানের সম্প্রসারণের কারণে বনভূমি, যা খাসি পরিচয় ও অস্তিত্বের ভিত্তি, ধ্বংস হওয়ার ফলে খাসি আদিবাসী পরিবেশ গুরুতর হুমকির মুখে পড়েছে।

Mr. Jahangir Alam

Chalan Beel Rokhhay Amra.

Chalan Beel, once spanning about 1,000 square kilometers, is now on the brink of disappearance after shrinking to roughly 300 square kilometers, posing a serious ecological and livelihood crisis.
একসময় প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চলন বিল এখন সংকুচিত হয়ে প্রায় ৩০০ বর্গ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে এবং বিলুপ্তির দ্বারপ্রান্তে, যা একটি গুরুতর পরিবেশগত ও জীবিকার সংকট তৈরি করেছে।

Mr. Md. Shamsuddoha,

Chief Executive, Center for Policy Research and Development (CPRD).

Despite record-high GHG emissions in 2024, the highest in the last 80 thousand years, historical resource exploitation, policy backsliding on climate justice, science-ignoring narratives, and destructive actions.
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রেকর্ড পরিমাণে বেড়েছে, যা গত ৮০ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ। তবুও অতীতের সম্পদ লুট, জলবায়ু ন্যায্যতা নিয়ে নীতিগত পিছিয়ে পড়া, বিজ্ঞানের কথা উপেক্ষা করা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড এখনও চলতেই আছে।
Climate justice is being denied as affected communities receive far less than the required funding, there is no certainty of meeting climate targets, and insufficient support is given to youth-led innovation needed for sustainable solutions.
জলবায়ু ন্যায্যতা নিশ্চিত হচ্ছে না, কারণ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী প্রয়োজনের তুলনায় অনেক কম অর্থায়ন পাচ্ছে। জলবায়ু লক্ষ্য পূরণ নিয়েও কোনো নিশ্চয়তা নেই, আর টেকসই সমাধানের জন্য প্রয়োজনীয় তরুণদের উদ্যোগেও পর্যাপ্ত সহায়তা দেওয়া হচ্ছে না।

Mr. Saidur Rahman Siam

Founder and Director, Brighters

Mr. Shrimali Ashok Bipinbhai

Secretary General, mines, minerals and People (mmP), India

Seashore countries face a growing displacement crisis while indigenous peoples lack basic entitlements, highlighting that climate issues are fundamentally matters of climate justice and social justice.
সমুদ্রতীরবর্তী দেশগুলোতে বাস্তুচ্যুতির সংকট দিন দিন বাড়ছে, আর আদিবাসী জনগোষ্ঠী এখনও মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এতে বোঝা যায়, জলবায়ুর প্রশ্ন আসলে শুধু পরিবেশের প্রশ্ন না, এটি জলবায়ু ন্যায্যতা এবং সামাজিক ন্যায্যতারও প্রশ্ন।

Mr. Ian Rivera

National Coordinator, Philippine Movement for Climate Justice (PMCJ), The Philippines

With virtually no carbon budget left to keep warming within 1.5°C, the world faces far more severe and unimaginable climate disasters as temperatures move toward 2.5°C.
১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উষ্ণতা ধরে রাখার মতো কার্বন বাজেট এখন প্রায় আর অবশিষ্ট নেই। তাপমাত্রা যদি ২.৫ ডিগ্রি সেলসিয়াসের দিকে এগোয়, তাহলে পৃথিবীকে আরও ভয়াবহ এবং কল্পনার বাইরে জলবায়ু দুর্যোগের মুখে পড়তে হবে।

Mr. Harjeet Singh

Strategic Advisor, Fossil Fuel Non-Proliferation Treaty Initiative, India.

Despite limited commitments such as the fossil fuel phase-out agreement by over 80 countries, COP30 exposed how flawed development models, insufficient ambition, and weak follow-through continue to undermine climate action—making it critical for countries like Bangladesh.
৮০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি ধাপে ধাপে বন্ধ করার মতো সীমিত প্রতিশ্রুতি দিলেও, COP30 দেখিয়ে দিয়েছে যে ত্রুটিপূর্ণ উন্নয়ন মডেল, পর্যাপ্ত উদ্যোগের অভাব এবং দুর্বল বাস্তবায়ন এখনো জলবায়ু কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তাই বাংলাদেশের মতো দেশের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

Ms. Makiko Arima

Japan Finance Campaigner, Oil Change International and Fossil-Free Japan (FFJ), Japan.

Japan’s $66 billion financing, including $7 billion for fossil fuel projects in Bangladesh, has devastated communities and ecosystems, highlighting the urgent need to hold financiers accountable and prioritize the renewable energy potential identified by JICA’s MITI.
জাপানের ৬৬ বিলিয়ন ডলারের অর্থায়ন, যার মধ্যে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের জন্য ৭ বিলিয়ন ডলারও আছে, অনেক মানুষ ও পরিবেশের বড় ক্ষতি করেছে। তাই এখন অর্থদাতাদের জবাবদিহির আওতায় আনা জরুরি, এবং JICA-এর MITI যে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা দেখিয়েছে, সেটাকে অগ্রাধিকার দেওয়া দরকার।

Mr. Jalal Ahmed

Chairman, Bangladesh Energy Regulatory Commission (BERC).

The transition from fossil fuels to renewables 20% by 2030 and 30% by 2040 must be just and monitored, with RMG factories adopting solar energy and projects like Matarbari prioritizing community safety.
জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে নিতে হবে, তবে এই পরিবর্তন যেন ন্যায্য হয় এবং ঠিকভাবে পর্যবেক্ষণের মধ্যে থাকে। তৈরি পোশাক কারখানাগুলোতে সৌরশক্তি ব্যবহার বাড়াতে হবে, আর মাতারবাড়ীর মতো প্রকল্পে স্থানীয় মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

Ms. Shaheen Anam

Executive Director, Manusher Jonno Foundation.

What is just transition, can’t be determined by govt. rather by the people who are most affected and most vulnerable, who have nothing to say.
ন্যায্য রূপান্তর কী হবে, সেটা শুধু সরকার ঠিক করতে পারে না। এটা ঠিক করবেন সেই মানুষরাই, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, অথচ তাদের কথা বলার সুযোগই নেই।

Dr. Shuborna Barua

Professor of Finance, Department of International Business, University of Dhaka.

Climate financing in Bangladesh is largely unjust and unregulated, relying on loans over grants, ignoring community impacts, and lacking a proper regulatory framework.
বাংলাদেশে জলবায়ু অর্থায়নের বড় অংশই অন্যায্য ও অনিয়ন্ত্রিত। এখানে অনুদানের চেয়ে ঋণের ওপর বেশি নির্ভর করা হয়, স্থানীয় মানুষের ওপর এর প্রভাবও ঠিকভাবে গুরুত্ব পায় না, আর এ জন্য কোনো সঠিক নিয়ন্ত্রক কাঠামোও নেই।

Mr. Md. Shahriar Ahmed Chowdhury

Chairman, Center for Renewable Energy Services Ltd. (CRESL) and Founding Director, Centre for Energy Research, United International University

Bangladesh’s solar and renewable energy potential can achieve 20–30% targets by 2030–2040, while boosting rural electrification, green jobs, and energy independence.
বাংলাদেশের সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এমন যে, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ লক্ষ্য অর্জন করা সম্ভব। এর ফলে গ্রামীণ বিদ্যুতায়ন বাড়বে, সবুজ কর্মসংস্থান তৈরি হবে, আর জ্বালানির ক্ষেত্রে দেশ আরও স্বনির্ভর হতে পারবে।

Ms. Ana Mae Dolleton

Manager, Debt Justice Program, The Philippines.

Climate justice in the Global South is blocked by debt injustice, with profit-driven loans dominating climate finance and rich countries failing to provide fair support.
গ্লোবাল সাউথে জলবায়ু ন্যায্যতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঋণভিত্তিক অন্যায্য সহায়তা। জলবায়ু অর্থায়নে লাভকেন্দ্রিক ঋণই বেশি প্রাধান্য পাচ্ছে, আর ধনী দেশগুলো ন্যায্য সহায়তা দিতে ব্যর্থ হচ্ছে।

Ms. Munira Chowdhury

Director, Asia Energy Transition, Market Forces, Australia.

Continuing coal, gas, and LPG projects like Matarbari and Moheshkhali risks long-term pollution lock-in in Bangladesh, undermining the transition to affordable solar and renewable energy.
বাংলাদেশে মাতারবাড়ী ও মহেশখালীর মতো কয়লা, গ্যাস ও এলপিজি প্রকল্প চালিয়ে গেলে দেশ দীর্ঘমেয়াদে দূষণের মধ্যে আটকে যাবে। এতে সাশ্রয়ী সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর বাধাগ্রস্ত হবে।

Ms. Wanun Permpibul

Executive Director, Climate Watch, Thailand.

Thailand’s promotion of floating solar in paddy fields reflects a transition driven by unjust financing, raising questions about its suitability and impact.
থাইল্যান্ডে ধানক্ষেতে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রচার একটি অন্যায্য অর্থায়ননির্ভর রূপান্তরের প্রতিফলন, যা এর উপযোগিতা ও প্রভাব নিয়ে প্রশ্ন তোলে।

Mr. Zhao Zhong

Founder and Director, Green Camel Bell, China.

Climate change and land degradation creates a vicious cycle, making the transition a social and economic challenge that must reduce poverty and empower community participation.
জলবায়ু পরিবর্তন ও ভূমির অবক্ষয় একটি ক্ষতিকর চক্র তৈরি করছে। তাই এই রূপান্তর শুধু পরিবেশের বিষয় না, এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও। এই এমন ভাবে পরিবর্তন হতে হবে, যাতে দারিদ্র্য কমে এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়।

Mr. Mohammad Badar Alam

Chief Executive Officer, Policy Research Institute for Equitable Development (PRIED), Islamabad, Pakistan.

We must stand with those affected by climate disasters and fight injustices, as the Global South bears the impacts of climate change historically caused by the Global North.
জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, কারণ গ্লোবাল নর্থের দ্বারা সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ গ্লোবাল সাউথকেই বহন করতে হচ্ছে।

Mr. Dieter Reinhardt

Senior Researcher, Department of Political Science, South Asia Institute, Universität Heidelberg, Germany.

Climate colonialism and anti-climate policies in the Global North, driven by the super-rich and extreme forces, turn climate change into a pressing social justice crisis affecting people and heritage sites alike.
গ্লোবাল নর্থের অতি-ধনী ও চরমপন্থী শক্তিগুলোর দ্বারা চালিত জলবায়ু উপনিবেশবাদ এবং জলবায়ু-বিরোধী নীতিসমূহ, জলবায়ু পরিবর্তনকে একটি গুরুতর সামাজিক ন্যায়বিচারের সংকটে পরিণত করে, যা মানুষ ও ঐতিহ্যবাহী স্থান উভয়কেই সমানভাবে প্রভাবিত করছে।

Professor Anu Muhammad

Former Professor, Jahangirnagar University.

Bangladesh’s energy transition from fossil fuels to renewables is urgent for climate and economic reasons, but it must be just, coordinated, and scaled to meet targets and protect workers and communities.
জলবায়ু ও অর্থনীতির দিক থেকে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর জরুরি। তবে এই পরিবর্তন অবশ্যই ন্যায্য, সমন্বিত এবং বড় পরিসরে হতে হবে, যাতে লক্ষ্য পূরণ হয় এবং শ্রমিক ও স্থানীয় মানুষের সুরক্ষা নিশ্চিত করা যায়।

Mr. M S Siddiqui

Co-Convenor of Dhoritri Rokhhay Amra (DHORA).

Effective governance is central to climate justice, ensuring funds are used properly, reach those most deserving, and are distributed transparently, yet current practices face significant objections and grievances.
কার্যকর সুশাসন জলবায়ু ন্যায্যতার জন্য খুবই জরুরি। এতে নিশ্চিত করা যায় যে অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, যারা সত্যিই পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছাচ্ছে, এবং স্বচ্ছভাবে বণ্টন হচ্ছে। কিন্তু বর্তমানে এ নিয়ে অনেক আপত্তি ও অভিযোগ রয়েছে।

Dr. Shakila Aziz

Managing Director, Center for Renewable Energy Services Ltd. (CRESL) and Associate Professor, School of Business and Economics, United International University.

The future of “clean energy” in Bangladesh is uncertain, as costly technologies like hydrogen, CCS, nuclear, and ammonia dominate without carbon pricing or policies ensuring truly renewable and affordable solutions.
বাংলাদেশে ‘পরিষ্কার জ্বালানি’র ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। কারণ হাইড্রোজেন, সিসিএস, পারমাণবিক শক্তি আর অ্যামোনিয়ার মতো ব্যয়বহুল প্রযুক্তিগুলো সামনে চলে আসছে, অথচ কার্বনের সঠিক মূল্য নির্ধারণ বা সত্যিকারের নবায়নযোগ্য ও সাশ্রয়ী সমাধান নিশ্চিত করার মতো নীতি নেই।

Ms. Donna Marie Lisenby

CEO, Riverfox Environmental, USA.

Bangladesh can advance climate justice and renewable energy by ensuring transparent, debt-free, and corruption-free climate financing.
স্বচ্ছ, ঋণমুক্ত এবং দুর্নীতিমুক্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে পারলে বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির পথে এগোতে পারবে।

Mr. Yuki Thanabe

Program Director, JACSES, Japan.

Japanese-led LNG projects in Bangladesh, lacking regulatory oversight, pose social and environmental risks and contradict the Paris Agreement.
বাংলাদেশে জাপানের নেতৃত্বে চলা এলএনজি প্রকল্পগুলোতে যথাযথ নজরদারি নেই, ফলে এগুলো সামাজিক ও পরিবেশগত ঝুঁকি তৈরি করছে এবং এটি প্যারিস চুক্তির সঙ্গেও সাংঘর্ষিক।

Mr. Amalen Sathananthar

Founder, Artivist Network-Malaysia, Malaysia.

Effective climate justice requires clear communication, education, and storytelling to make complex policies understandable and empower people to drive change.
কার্যকর জলবায়ু ন্যায্যতার জন্য পরিষ্কারভাবে কথা বলা, মানুষকে বোঝানো এবং গল্পের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা খুবই জরুরি। এতে জটিল নীতিগুলো মানুষ সহজে বুঝতে পারে এবং পরিবর্তন আনার শক্তি পায়।

Mr. Hao Xin

President, Zhejiang Provincial Federation for Science Popularization, China.

Climate transitions face challenges not only in policy design but also in ensuring public understanding and participation, which is often wrongly seen as anti-development.
জলবায়ু পরিবর্তনের পথে চ্যালেঞ্জ শুধু নীতি তৈরিতে নয়, মানুষকে বিষয়টি বোঝানো এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করাতেও। কিন্তু অনেক সময় এটাকে ভুলভাবে উন্নয়নবিরোধী বলে দেখা হয়।

Ms. Rashika Pardikar

Journalist, India.

A just energy transition must protect workers and communities, ensuring renewable and fossil fuel projects do not replicate the social and environmental injustices seen in coal mining.
একটি ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর অবশ্যই শ্রমিক ও সম্প্রদায়কে সুরক্ষা দেবে এবং এটি নিশ্চিত করবে যে নবায়নযোগ্য ও জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো যেন কয়লা খনিতে দেখা সামাজিক ও পরিবেশগত অবিচারের পুনরাবৃত্তি না ঘটায়।